রবিশপে কেনাকাটায় কিস্তি ও ছাড় সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কার্ডধারীরা
মোবাইল অপারেটর রবি আজিয়েটার ই-কমার্স প্লাটফর্ম রবিশপ.কম.বিডি থেকে কোনও পণ্য কিনলে ইএমআই সুবিধা পাবেন প্রাইম ব্যাংক পিএলসির বিদ্যমান কার্ড হোল্ডাররা। এছাড়াও নতুন কার্ডধারীরা পাবেন ডিসকাউন্ট ভাউচার।
এ লক্ষ্যে গুলশানে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং রবিশপ-এর ভ্যালু এডেড সার্ভিস, ভ্যাস এন্ড নিউ বিজনেস, মার্কেট অপারেশন বিভাগের জেনারেল ম্যানেজার শফিক শামসুর রাজ্জাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এসময় অন্যান্যের মধ্যে প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড এডিসি বিজনেস জোয়ার্দার তানভীর ফয়সাল, রবিশপ-এর ডিজিটাল কমার্স, ভাস এন্ড নিউ বিজনেস, মার্কেট অপারেশন বিভাগের ম্যানেজার, মোহাম্মদ সাইদুল ইসলাম ও পার্টনারশিপ এন্ড সোর্সিং, ডিজিটাল কমার্স, ভাস এন্ড নিউ বিজনেস, মার্কেট অপারেশন বিভাগের ম্যানেজর মুহাম্মদ মেহেদী বিন ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







